Sunday, February 5, 2017

খইয়াছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খইয়াছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন। মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়, মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়, সফিউল আলম উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে প্রায় ৭২০-৭৭০ জন  শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে খইয়াছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।


Sunday, January 29, 2017

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান

২৯/০১/২০১৭ তারিখ রোজ রবিবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল ৮.৩০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধম্যে জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন।

সকাল ৯.০০ টায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কাউট সদস্যদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক জনাব আজিম উদ্দিন। দুপুর ২.০০ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। কবিতা আবৃত্তি, কৌতুক, একক অভিনয়, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, পল্লিগীতি সহ বিভিন্ন ইভেন্ট এ বিদ্যালয় এর শিক্ষার্থীদের প্রানবন্ত, মনোমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

সন্ধ্যা ৬.০০ টায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব শেখ মোঃ আতাউর রহমান। প্রধান অতিথি জনাব শেখ মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ মোঃ আতাউর রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এম.এ. হোসেন এবং ইংরেজি শিক্ষক জনাব প্রবাল ভৌমিক। 

Friday, January 27, 2017

"খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল"

খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ২৬/০১/২০১৭ তারিখ রোজ বৃহস্পতিবার। উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব শেখ মোঃ আতাউর রহমান। বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগণ এবং অভিভাবক মণ্ডলী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জনাব শেখ মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভাল ছাত্র হবার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে উঠার ব্রত গ্রহনের পরামর্শ দেন। তিনি ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর ইংরেজি শিক্ষক জনাব প্রবাল ভৌমিক। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের দোয়া কামনায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়। 

Saturday, September 20, 2014

খবর

এই বিভাগে এ নোটিশ প্রকাশ করা হবে।

শুরু

এই বিভাগে বিদ্যালয় এর ছাত্র ছাত্রী দের লেখা প্রকাশ করা হবে।

ভূমিকা

এই বিভাগে শিক্ষক মণ্ডলীর লেখা প্রকাশ করা হবে।

Friday, September 19, 2014

সূচনা

এই বিভাগটিতে সম্মানিত প্রধান শিক্ষক লিখবেন।