চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খইয়াছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন। মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়, মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়, সফিউল আলম উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে প্রায় ৭২০-৭৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে খইয়াছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
No comments:
Post a Comment