Sunday, January 29, 2017

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান

২৯/০১/২০১৭ তারিখ রোজ রবিবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল ৮.৩০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধম্যে জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন।

সকাল ৯.০০ টায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কাউট সদস্যদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন খইয়াছরা উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক জনাব আজিম উদ্দিন। দুপুর ২.০০ টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। কবিতা আবৃত্তি, কৌতুক, একক অভিনয়, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, পল্লিগীতি সহ বিভিন্ন ইভেন্ট এ বিদ্যালয় এর শিক্ষার্থীদের প্রানবন্ত, মনোমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

সন্ধ্যা ৬.০০ টায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব শেখ মোঃ আতাউর রহমান। প্রধান অতিথি জনাব শেখ মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব শেখ মোঃ আতাউর রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এম.এ. হোসেন এবং ইংরেজি শিক্ষক জনাব প্রবাল ভৌমিক। 

No comments:

Post a Comment